ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহে কোনো ঘাটতি নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে আরও বেশি পরিমাণ সার মজুদ রয়েছে। একটি মহল দেশে সার সংকটের কথা বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের এ বক্তব্য সত্য নয়।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল আসতে না পারায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব পড়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এমপি শান্ত বলেন, প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। আমাদের এলাকার উন্নয়নেও সবাইকে সম্পৃক্ত থাকতে হবে। জনগণের স্বার্থে উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গুপ্ত রাজনীতি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর উপজেলার গোপালপুর ইউনিয়নে তিনটি সড়কের পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)