• লিড নিউজ
  • জাতীয়

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
‎
‎তিনি বলেন, দেশ গঠনে সরকারের সাথে বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। বিরোধী দল সংসদে যাই বলুক না কেন সংসদের বাইরে তারা সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাতে ৯১ সালে শেখ হাসিনার সরকারকে এক মিনিটও শান্তিতে থাকতে না দেয়ার ঘোষণার কথা মনে পড়ে। বিরোধীদল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেয়ার ঘোষণা দিয়েছে তাতে বোঝা যায় তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে।
‎
‎তিনি আরও বলেন, বিরোধীদলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। তারা ৫ বছর পর পর নির্বাচন দেখতে চায়। বিএনপি দেশকে শাসন করার দায়িত্ব নেয়নি বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিরোধীদল মনে করছে হুমকি ধমকি দিলে হয়ত সরকার পড়ে যাবে। নাশকতা ও হুমকি ধমকি দেওয়ার রাজনীতি আর চলবে না।

মন্তব্য (০)





image

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর...

১

নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

image

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ...

২

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রত...

image

‎রিমান্ডে নির্যাতনের অভিযোগ আনলেন গাজী সালাহউদ্দিন

৩

‎নিউজ ডেস্কঃ কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শ...

image

‎জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির...

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দ...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...

  • company_logo