• লিড নিউজ
  • জাতীয়

‎জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে আরও শক্তিশালী করবে।
‎
‎অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটানোর পর দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। দেশের পুনর্গঠনে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশলের কথাও ভাষণে প্রাধান্য পেয়েছে।
‎
‎রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক মুদ্রাস্ফীতির মতো বৈশ্বিক ইস্যুগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
‎
‎প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এতে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমানের বিশ্বমঞ্চে ভাষণ দেওয়াকে তিনি জাতির জন্য এক ঐতিহাসিক গৌরব হিসেবে বর্ণনা করেন।

মন্তব্য (০)





image

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর...

১

নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

image

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ...

২

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রত...

image

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ...

৩

নিউজ ডেস্কঃ সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্...

image

‎রিমান্ডে নির্যাতনের অভিযোগ আনলেন গাজী সালাহউদ্দিন

৪

‎নিউজ ডেস্কঃ কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শ...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...

  • company_logo