• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাজাখস্তানে কাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় সাগরে ভেসে গিয়ে দেশটির নয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

নিউজ ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন গ...

image

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সা...

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাব...

image

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে প...

নিউজ ডেস্ক : শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সরে আস...

image

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

নিউজ ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম কট্টর ...

image

‎দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভব...

  • company_logo