• আন্তর্জাতিক

‎দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে বন্দুকধারীরা ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি চালায়।

‎পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হলে পরে একজন মারা যান।

‎পুলিশ আরও জানায়, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের নজরদারিতে ছিলেন। তবে, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারেনি তারা। 

‎এদিকে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন পুরুষ ও একজন নারী একটি বাড়িতে পার্টি করছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনজন পুরুষ সেখানে এসে তাদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে ওই নারীও রয়েছেন।

‎ঘটনাস্থলে থাকা স্থানীয় টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদক জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে গাড়িটির পোড়া অবস্থা দেখা যায়।

‎উল্লেখ্য, দক্ষিণ আফ্রিয়ায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যার শিকার হন।

‎গত কয়েক সপ্তাহে দেশটিতে অন্তত নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এছাড়াও, গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

মন্তব্য (০)





image

‎যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা তেল চুক্তি বিশ্ববাজারে জ্বালানি...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে হও...

image

‎জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আ...

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...

image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে হঠাৎ জমে উঠেছে এক বিশাল মেঘের জটলা।...

image

যেসব শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবর...

image

কিশোর ছাত্রের এলোপাতাড়ি গুলি, তুরস্কের স্কুলে আহত ১১

নিউজ ডেস্ক : তুরস্কের মানিসা প্রদেশের একটি কারিগরি স্কুলের স...

  • company_logo