• লিড নিউজ
  • জাতীয়

নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশনেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের হারও ধাপে ধাপে বাড়বে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।

‎অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে

‎৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ
‎১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ
‎১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ
‎২০ বছর চাকরিতে ৭২ শতাংশ
‎২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ
‎২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ
‎২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ
‎২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ
‎২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ
‎অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে তা যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।

বদলায়নি আনুতোষিকের হার

‎নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় আনুতোষিক পাওয়া যাবে ২৬৫ টাকা।

‎১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়লো লঞ্চের ভাড়া, সর্বনিম্ন ৩৫ ...

নিউজ ডেস্কঃ দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্র...

image

‎অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সম...

নিউজ ডেস্কঃ সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই নানা ...

image

‎মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে ...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি...

image

‎ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মে...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্...

image

‎আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে...

নিউজ ডেস্কঃ আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর...

  • company_logo