• লিড নিউজ
  • জাতীয়

ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

‎স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‎সাক্ষাতের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ড. খলিলুর রহমান লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময়।’

‎জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের পক্ষে অবস্থান তুলে ধরেছেন। তিনি আফ্রিকাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২ জুন ২০২৬ খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে তার এক বছরের মেয়াদ শুরু হয়েছে।

‎এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল পর্বের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিশ্বনেতারা বক্তব্য দেয়। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাধারণ পরিষদে ভাষণ দেন। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





image

প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়লো লঞ্চের ভাড়া, সর্বনিম্ন ৩৫ ...

নিউজ ডেস্কঃ দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্র...

image

‎অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সম...

নিউজ ডেস্কঃ সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার ফলেই নানা ...

image

‎মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে ...

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি...

image

‎ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মে...

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্...

image

নতুন পে স্কেল: সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কো...

নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পা...

  • company_logo