• জাতীয়

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর্তি লরিতে বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। এই ঘটনায় গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

‎আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে রোববার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার-ভর্তি লরিতে বিস্ফোরণ হয়। পরপর কয়েকটি বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

‎শ্রমিকরা জানায়, কারখানায় কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শুরু হয়। এতে তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে বের হতে গিয়ে হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। এসময় বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে কারখানার সামনের একটি টিনশেড দোকানে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিশাল একটা শব্দ আসে। আমরা ভাবছি যে বাহিরে কোনো একটা সমস্যা হয়েছে, চাকা ব্লাস্ট হয়েছে কিনা। তো আমরা এই পাশে আসি তখন সিলিন্ডারগুলো উপরমুখী ব্লাস্ট হওয়া শুরু হচ্ছিলো।

‎পরে কারখানার বাইরে গ্যাস সিলিন্ডার-ভর্তি একটি লড়িতে আগুন দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। News

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষকে আমরা এখন এখনও পেয়ে পাইনি। যেহেতু ওখানে গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস লিকেজ থাকতে পারে। এখানে যেকোনো অগ্নিকাণ্ডের স্পার্কিং পেলেই আগুনটা বড় হয়ে গেছে এই ধরনের আরকি। অনেকক্ষণ আগুন জ্বলার ফলে উত্তপ্ত হইছে। কয়েকটা সিলিন্ডার হয়তো একসাথে ব্লাস্ট হওয়ার ফলে এই বিকট শব্দটা হয়েছে।

‎অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...

image

‎সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বা...

নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...

image

‎ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

image

অব্যবহৃত ২৪ টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্কঃ দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে...

  • company_logo