ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সার খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করে।
কবির দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনরায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং আলজেরিয়ার জনগণের সঙ্গে বাংলাদেশিদের সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও সুগভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলজেরীয় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান এবং জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফরে উৎসাহিত করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...
নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...
নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরু...

মন্তব্য (০)