• জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‎রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আগামী ২২ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

‎পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

‎মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এস এম মইনুল করিম শুনানিতে জানান, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকায় পাঁচজনকে হত্যার ঘটনায় এসব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

‎একই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকেও আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্য (০)





image

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে...

image

‎প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদে...

image

‎হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্কঃ হাইকোর্টের পর এবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকল...

image

‎মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

নিউজ ডেস্কঃ দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয় কার্...

image

‎২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্...

নিউজ ডেস্কঃ সরকার ২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থ...

  • company_logo