ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মোবাইলে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, এই খবরটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।
সেই সঙ্গে তিনি ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

মন্তব্য (০)