ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বলেন, আমাদের লংমার্চে সড়কের দু'ধার দিয়ে কোটি মানুষ লংমার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লংমার্চকে কেন্দ্র করে কোন উস্কানিতে নেতা কর্মীদের পা না দেয়ার আহ্বান জানাচ্ছি। ১ম লংমার্চের তুলনায় ২য় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে।
লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হবে সেজন্য দুঃখ প্রকাশ করে পরওয়ার বলেন, এই লংমার্চ সফলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করছি।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)