ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
১৫ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতা, সহ ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা নিরলসভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। তিনি যথাসময়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা।নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুরা ইউনিয়নের কৃতি সন্তান আগামী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সিহাবুর রহমান শিহাব, নড়াইল সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নি...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ভেরাডাঙ্গা সরকারপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর ম...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...

মন্তব্য (০)