• লিড নিউজ
  • রাজনীতি

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ। 

গ্রেফতার দুইজন হলেন- আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নাম্বার সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০–২০০ নেতাকর্মী জড়ো হন এবং মিছিলের চেষ্টা করেন। পুলিশ তানদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ওসি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

লংমার্চের মধ্য দিয়ে কি ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পাটির (...

image

‎গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘ...

নিউজ ডেস্কঃ সরকার যতদিন দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খল...

image

সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রু...

image

‎স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, যোগ্যত...

নিউজ ডেস্কঃ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আই...

image

‎সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ সরকারের গঠনমূলক সমালোচনা করলে দেশের গণমাধ্য...

  • company_logo