• সমগ্র বাংলা

বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হচ্ছে রাজশাহীর নিম্নাঞ্চল

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

‎পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক নগরের বড়কুঠি পয়েন্টে প্রতিদিন তিনবেলা পদ্মার পানির উচ্চতা রেকর্ড করেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বরে শুধু বেড়েছে, কমেনি।

‎এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে ১৬ দশমিক ৫৪ মিটার হয়। আর আজ বেলা ৩টায় পানির উচ্চতা হয় ১৬ দশমিক ৬৭ মিটার।

‎পানি বাড়তে থাকায় রাজশাহী নগরের শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের নিম্নভূমিতেও পানি ঢুকেছে। রাজশাহী নগরের ওপারে সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া চরটিও প্লাবিত হয়েছে। গবাদিপশু নিয়ে বেকায়দায় পড়েছেন চরের বাসিন্দারা।

‎পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলে পদ্মার পানির বিপৎসীমা নির্ধারিত নেই। তবে রাজশাহী নগরের জন্য বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo