ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের দিনে দুপুরে একজন কলেজ ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সাথে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের বিশেষ টিম। উদ্ধার করা হয়েছে ওই চেইন ভেঙ্গে রুপান্তর করা কয়েক জোড়া অলংকার।
গত ২০ আগষ্ট দুপুর ২টার দিকে শহরের মির্জাপুরের বিআরটিসি বাস ডিপো সংলগ্ন অর্পণা ছাত্রী নিবাসের কাছে ২জন মোটর সাইকেল আরোহি পিছু অনুসরন করে কলেজ ছাত্রী " বেলী রানী'র " গলার চেইন ছিনিয়ে সটকে পড়েছিল। সিসি টিভির ফুটেজ ধরা পড়ে ছিনতাইয়ের সেই দৃশ্য। এব্যাপারে আজ মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে গণ মাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, ছিনতাইয়ের ঘটনায় ছাত্রী বাদী হয়ে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের ওই কলেজ ছাত্রী। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির ইনচার্জ মুহাম্মদ আলমগীররর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম তদন্তে নেমে অপরাধীদের শনাক্তকরণ, অবস্থান যাচাই শেষে গতকাল সোমবার চিরিরবন্দরের কাঁউগায় ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০) জেলা শহরের নিমনগর
ফুলবাড়ি বাসস্ট্যান্ডের শামছুল হকের ছেলে।
৪০ হাজার টাকায় স্বর্ণের চেইনটি বিরামপুরের জুয়েলারী ব্যবসায়ী রকিবুল ইসলাম রকিবের কাছে বিক্রি করেছিল সে। তার দেওয়া তথ্যমতে
আজ মঙ্গলবার দুপুরে রকিবুল ইসলাম রকিবকে গ্রেপ্তার করে চেইন গলিয়ে রুপান্তর করা ৬টি নাকফুল, এক জোড়া কানের দুল এবং একজোড়া কানের রিং উদ্ধার করা হয়েছে।
রকিবুল ইসলাম রকিব (৩৩) বিরামপুরের মামুনাবাদ গ্রামের আব্দুল মান্নান মির্জার ছেলে।ছিনতাইয়ে জড়িত আরেক আসামি মুন্নাকে গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দের চেষ্টা চালাচ্ছেন তারা।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
দিনাজপুর প্রতিনিধি : উত্তরের (দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড়&nbs...
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন আর্মস পুলি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...

মন্তব্য (০)