ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গত পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে এখনো দেশের প্রায় ২২ শতাংশ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষ নিরক্ষর। যারা এখনো পড়তে ও লিখতে পারেন না। এ অবস্থায় শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদেরও সাক্ষরতার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিশুদের স্কুলমুখী করতে মিড-ডে মিল, স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে আরও সুবিধা যুক্ত করবে সরকার। একইসঙ্গে নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা।
নিউজ ডেস্কঃ আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক...
নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ বাজারে চালের স্বাভাবিক সরবরাহ ব...
নিউজ ডেস্কঃ ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে বলে মন্তব্য ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজ...
নিউজ ডেস্কঃ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের সরকারি ভ্র...

মন্তব্য (০)