• জাতীয়

‎বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা গেছে। যাদের বেশিরভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেখানে বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের পক্ষে সভা-সেমিনারও করেছেন। কেউ কেউ নিজেকে নেতা হিসেবেও পরিচয় দেন।

‎তাদের মধ্যে একজন ইলিয়াস মিয়া। যিনি বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া ভিডিওতে বাঁধনকে পানি ছুঁড়ে মারতে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি শিপল মাহমুদ বিপ্লব। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফেসবুক প্রোফাইল ঘেটেও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
‎
‎এছাড়া স্থানীয় সূত্র আরও কয়েকজন আওয়ামী কর্মী বাঁধনকে হেনস্থা করেছে বলে নিশ্চিত করেছেন। তবে, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।
‎
‎চব্বিশে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সম্প্রতি সজিব ওয়াজেদ জয় ভেনিসে যান। হামলাকারীদের অনেককে সে সময় জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।
‎
‎উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয়। তার দিকে পানি ছুঁড়ে মারে। একজন মারতেও উদ্যত হয়।
‎
‎এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।

মন্তব্য (০)





image

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শ...

১

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দ...

image

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে ম...

২

নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির...

image

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে ...

৩

নিউজ ডেস্ক : যে কোনো বাবা তার মেয়েকে কোনো ব্যক্তির অনিষ্ট থে...

image

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

৪

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর...

image

‎প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়...

  • company_logo