• লিড নিউজ
  • জাতীয়

‎আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১: রোড সেফটি ফাউন্ডেশন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় এই মাসে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানির হার ১৫ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে।

‎প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সড়কে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হয়েছিলেন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে। নিহত ৪৮১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু রয়েছে।

‎যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, একক খাত হিসেবে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতে ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী মারা গেছেন।

‎সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, আগস্টের সর্বোচ্চ ৪২ দশমিক ৩০ শতাংশ (২১৭টি) দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো (৩৮ শতাংশ) এবং মুখোমুখি সংঘর্ষ।

‎বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন প্রাণ হারিয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন বগুড়ায়। আর রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে দেশে ৭টি নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।

‎সড়কে মৃত্যুর এই মিছিল থামাতে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, দক্ষ চালক তৈরি, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সংস্কার, মহাসড়কে ধীরগতির যানের জন্য পৃথক সার্ভিস রোড নির্মাণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ স...

image

‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আ...

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহ...

image

‎ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে...

নিউজ ডেস্কঃ বৈধপথে প্রতিবছর ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদ...

image

‎বিএনপি ঐতিহাসিকভাবেই বাকস্বাধীনতা নিশ্চিত করেছে: মাহদী আমিন

নিউজ ডেস্কঃ বিএনপি ঐতিহাসিকভাবেই বাকস্বাধীনতা নিশ্চিত ক...

image

‎ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্কঃ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর...

  • company_logo