ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৫৫৮ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে চলতি বছরের এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ৩৩৪, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ১১২, রংপুরে ৫৫ ও সিলেটে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৯ হাজার ৪৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৯৪ জন রোগী ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হ...
নিউজ ডেস্ক : প্রাণঘাতী ডেঙ্গু চলতি মৌসুমে ভয়াবহ রূপ নিতে পার...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ...
নিউজ ডেস্ক : দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট...
নিউজ ডেস্ক : গ্রাহকের ধর্মীয় ও আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলি...

মন্তব্য (০)