• লিড নিউজ
  • জাতীয়

‎নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। যারা আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য স্বস্তিদায়ক এই পদক্ষেপে নিট পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‎তবে এই বৃদ্ধির হার সবার জন্য একরকম নয়—কম পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আবার তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে।

‎মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তে বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এই অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম পেনশনে বৃদ্ধি হবে ১০০ শতাংশ; ৯,০০১ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ; ২০,০০১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ; ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

‎এটি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক—কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে, শতভাগ বৃদ্ধিতে তা হবে ১৮ হাজার টাকা। কারও পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে সেটি দাঁড়াবে ৩৫ হাজার টাকায়। ৩০ হাজার টাকা পেনশনভোগীর ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা, এবং ৪০ হাজার টাকা পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ৬৪ হাজার টাকায়। এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব পেনশনধারীদের জন্য প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

মন্তব্য (০)





image

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

নিউজ ডেস্ক : বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই ...

image

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাক...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত চে...

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য পর্যাপ্ত ও য...

image

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, অংশ নিতে পারবেন না এমপি...

নিউজ ডেস্কঃ চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে...

image

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনক...

  • company_logo