ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: তিলোত্তমা নওগাঁ শহরকে ৬৪টি এআই ক্যামেরার মাধ্যমে নজরদারীতে আনা হয়েছে। জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে “এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব”। শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের গ্রহণ করা নিজস্ব উদ্যোগকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের ব্যবসায়ী ও সুধীসমাজের ব্যক্তিরা। নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুরি-ছিনতাই প্রতিরোধ ও যানজট নিরসনের লক্ষ্যে পুরো শহরকে ৬৪টি এআই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারীর আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এদিন বিকেলে জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী ও সুধী সমাবেশ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরী হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য দ্রুত উন্মোচন ও কার্যকর করা সম্ভব হবে। বিশেষ করে তাৎক্ষণিক ভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হওয়া যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া চুরি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এআই সিসিটিভি ক্যামেরা। তাই শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও শহরের বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশে চলাচল ও বসবাস নিশ্চিত করতে শহরজুড়ে স্থাপন করা এআই সিসিটিভি ক্যামেরা রক্ষা করতে শহরে বসবাস করা বাসিন্দাদের ও আসা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
এর আগে বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ডিআইজি মহোদয় নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে আরো সক্রিয় ভূমিকা রাখার সার্বিক নির্দেশনা প্রদান করেন।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও ...
নিউজ ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহ...

মন্তব্য (০)