ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হবার পর তার প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এই সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে চলছে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
এছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও এলাকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
নিউজ ডেস্কঃ দেশের কওমি ঘরানার আলেম ও ইমামদের জন্য গায়ের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের ম...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দ...
নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির...
নিউজ ডেস্ক : যে কোনো বাবা তার মেয়েকে কোনো ব্যক্তির অনিষ্ট থে...

মন্তব্য (০)