• লিড নিউজ
  • জাতীয়

‎দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।

‎আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গুণীজনেরা আলোচনায় অংশ নেন।

‎বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সভাটি পরিচালনা করেন। পরে জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

‎সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ, শেহমান, আব্দুর রউফ, রোদসী, সানি, সাদমান পাপ্পু, শাহিনুর, রাফিজা আলমসহ আরও অনেকে।

মন্তব্য (০)





image

‎যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের গুলি, আটক ১

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে গুলি করেছে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

image

‎কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা স...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপ...

image

‎শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্...

নিউজ ডেস্কঃ শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকা...

image

‎যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যখনই দেশ সংকটে...

  • company_logo