• লিড নিউজ
  • জাতীয়

‎যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

‎প্রধানমন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে।’

‎তিনি বলেন, ‘বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিলো। দেশে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে ততবারই বিএনপি সরকার গঠন করেছে।’

‎প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয় সে ব্যাপারে জোর দেয়া হয়েছে।’

‎তিনি বলেন, ‘স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্ট সমস্যা হোক সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কেউ যদি অরাজকতা করতে চায় তাহলে দেশের আইনে বলা আছে তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’

‎তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের সময় যেমন গুপ্তরা লুকিয়ে ছিলো, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে তা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার। গুপ্তরা তাহলে কি স্বৈরাচারকে সুযোগ দিচ্ছে? ৭১ থেকে শুরু করে নানা সময়ে তারা একজন আরেকজনকে গুপ্ত বা আড়াল করে দিয়েছে।

মন্তব্য (০)





image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

image

‎কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা স...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপ...

image

‎শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্...

নিউজ ডেস্কঃ শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকা...

image

‎গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম দায়...

নিউজ ডেস্কঃ জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গি...

image

‎ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

নিউজ ডেস্কঃ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের স...

  • company_logo