• সমগ্র বাংলা

গোপালপুরে জিকেডিএ এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (জিকেডিএ) আয়োজিত বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট ও নগদ ৬৫০টাকা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ ৩৫০ টাকা করে প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরা...

image

রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অ...

image

গোপালপুরে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করন কার্যক্রম উদ্বো...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৬-২৭ ...

image

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে  নানা কর্মসূচির মধ্য দিয়ে...

image

গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo