• লিড নিউজ
  • সমগ্র বাংলা

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেবীগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা পরিষ্কার করা হবে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নেওয়া এই কার্যক্রমকে ‘রাইট অব ওয়ে’ রক্ষণাবেক্ষণ কাজ বলা হচ্ছে।

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দুর্ঘটনা এড়াতে দেবীগঞ্জ পৌরসভা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে।

এদিকে, বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস।

মন্তব্য (০)





image

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমা...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রে...

image

সোনারগাঁয়ে মসজিদের টাকার হিসেব নিয়ে দ্বন্দ্বের জেরে যুবকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁওয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি...

image

নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বগুড়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সন...

image

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দে...

image

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা...

বগুড়া প্রতিনিধি : ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিব...

  • company_logo