• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মসজিদের টাকার হিসেব নিয়ে দ্বন্দ্বের জেরে যুবকের ওপর হামলা,গুলিবর্ষণ ও লুটপাট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁওয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটির টাকার হিসেব নিয়ে কথা কাটাকাটির জের ধরে মোঃ হোসেন(৪০) নামের যুবকের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাটের ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের টাকার হিসেব নিয়ে একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে রুকনের সাথে মৃত আঃ দাইয়ানের ছেলে হোসেনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর পর বিকেলে রোকন সহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে হোসেনের বাড়িতে প্রবেশ করে। হোসেন কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় হোসনের পরিবারের লোকজন বাঁচাতে আসলে তাদের উপরও হামলা করা হয় এবং ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

আহত হোসেনের বোন ইয়াসমিন জানান,সন্ত্রাসীরা হোসেনের ওপর হামলা করে বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে থাকা নগদ কয়েক লক্ষ টাকা ও আনুমানিক ১০ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় আহত হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। ঘটনার পর তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই সেলিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন জানান,ঘটনার খবর পেয়ে আমি সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে তবে কোন গুলিবর্ষণের ঘটনা শুনতে পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo