• সমগ্র বাংলা

গোপালপুরে পাগলা শেয়ালের হামলা, আহত ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পাগলা শেয়ালের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি ছাগল ও একটি গরুকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে একটি শেয়াল জামতৈল এলাকায় চারটি ছাগলের ওপর হামলা করে। পরে দুপুর ২টার দিকে শেয়ালটি স্থানীয় রোকনের বাড়িতে ঢুকে একটি গরুকে আক্রমণ করে। এ সময় রোকনের স্ত্রী সাজেদা বেগমকে কামড় দেয়।

পরে একই এলাকার রহিম, পিতা মৃত আব্দুল গনি, এবং আরও একজনকে শেয়ালটি কামড় দেয় বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আক্রান্ত গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাজেদা বেগমের স্বামী ফরহাদ আলী বলেন, ‘শেয়ালটি বাড়িতে ঢুকে গরুকে আক্রমণ করে। এ সময় আমার স্ত্রীসহ আরও দুজনকে কামড় দেয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ঘটনায় জামতৈলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেয়ালটি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য (০)





image

নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বগুড়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সন...

image

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দে...

image

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা...

বগুড়া প্রতিনিধি : ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিব...

image

বগুড়ায় মৈত্রী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন করলেন দেশী-বিদেশী...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্র...

image

গোপালপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপ...

  • company_logo