ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অর্ধশতক পূর্ণ করছে আজ। গত বছরের ২ আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই পডকাস্টের গ্রন্থনা, সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, আজ শনিবার ৫ সেপ্টেম্বর রাত ৯টায় জনপ্রিয় এই পডকাস্টের ৫০তম পর্ব প্রচার হবে। আর এই বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী সামিনা চৌধুরী। কাকতালীয়ভাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন তিনি। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ তে দেশের গান গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন তিনি। সামিনা চৌধুরী বলেন, তার গাওয়া কালজয়ী দুটি গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ ও ‘আমায় ডেকোনা ফেরানো যাবেনা’ তিনি একই দিনে রেকর্ড করেছেন। সামিনা চৌধুরী ক্যারিয়ারের প্রথম প্লেব্যাক করেছিলেন ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায়। সেই সিনেমার ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানের জন্য প্রথমবারের মত শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে বাচসাস পুরস্কার পেয়েছিলেন তিনি। একই অনুষ্ঠানে ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে’ গানের জন্যও পুরস্কৃত হন তিনি। সে সময় এত মানুষের সামনে গান করতে গিয়ে টেনশনে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সামিনা চৌধুরী পডকাস্টে জানান, তিনি ছোটবেলা থেকে গায়িকা নন, ফেরদৌসী মজুমদারের মত শক্তিশালী অভিনেত্রী হতে চেয়েছিলেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...
বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছে...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় 'ব্যর্থ প্রেমিকখ্যাত'...

মন্তব্য (০)