• সমগ্র বাংলা

পাবনায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে জন্মাষ্টমীর শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাটমোহর পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত, ভক্তিমূলক গান ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মন্তব্য (০)





image

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত...

image

পাবনায় ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে যুবক গ্রেফতার:...

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনি...

image

পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে নাটোর থেকে মক্কার পথে দুলা...

বেনাপোল প্রতিনিধি : পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হ...

image

পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে হত্যা: ফরিদপুরে স্ত্রী ও প্র...

ফরিদপুর প্রতিনিধি : পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে...

image

মুক্তাগাছায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবির...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও স...

  • company_logo