ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফরম পরিধান করে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের একটি দল খবর পায়, পাবনা ডিসি অফিসের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ের সামনে বাংলাদেশ পুলিশের ইউনিফরম পরিহিত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মোঃ রফিকুল ইসলাম বলে জানান। পরে তার পুলিশ পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
ডিবি সূত্রে জানা যায়, মোটর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য রফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের ইউনিফরম পরিধান করে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে উপস্থাপন করেন। তার আচরণ ও কথাবার্তায় বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
অভিযানের সময় রফিকুল ইসলামের কাছ থেকে পরিহিত বাংলাদেশ পুলিশের এক সেট ইউনিফরম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে তিনি কারও কাছ থেকে টাকা-পয়সা নিয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ধরনের কোনো অভিযোগও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সরকারি কর্মচারীর পরিচয়ের ভান করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রফিকুল ইসলামের বিরুদ্ধে পাবনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির ওসি রাশিদুল ইসলাম।
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত...
বেনাপোল প্রতিনিধি : পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হ...
ফরিদপুর প্রতিনিধি : পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও স...
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহর সংলগ্ন লস্করপুর-চাঁনমারি এল...

মন্তব্য (০)