• সমগ্র বাংলা

পরকীয়ার কাঁটা সরাতে স্বামীকে হত্যা: ফরিদপুরে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে ফরিদপুরের সালথায় স্ত্রী মুন্নি বেগম ও তার প্রেমিক মাহাবুব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ পারিবারিক আদালত) বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত নারী আসামি আদালতে উপস্থিত থাকলেও তার প্রেমিক মাহাবুব মোল্লা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সালথা উপজেলার পুরুরা সরদারপাড়া গ্রামের নিহত নুরুল ইসলামের স্ত্রী মোসা. মাহমুদা আক্তার ওরফে মুন্নি বেগম (২৪) এবং একই গ্রামের মো. কাশেম মোল্যার ছেলে মাহাবুব মোল্লা।

মামলার নথিসূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম সালথা বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন। তার চতুর্থ স্ত্রী মুন্নি বেগম পাশের বাড়ির চাচাতো দেবর মাহাবুবের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। হত্যার এক বছর আগে তারা এক দফায় পালিয়েও গিয়েছিলেন। পরবর্তীতে পরকীয়া ছাড়ার শর্তে স্ত্রী ঘরে ফিরলে নুরুল ইসলাম তাকে মেনে নেন।

এরপর ২০১৯ সালের ১৭ মার্চ রাতে কৌশলে হরলিক্সের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে দেন মুন্নি। ওই রাতেই পরকীয়া প্রেমিকের পরামর্শ ও সহায়তায় নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা মান্নান মোল্লা বাদী হয়ে সালথা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে তদন্তের একপর্যায়ে পুলিশ মুন্নি ও মাহাবুবের একটি যৌথ ছবি উদ্ধার করে। এর সূত্র ধরে মুন্নি বেগমকে আটক করা হলে তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আজিজুর রহমান বিকু জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর নারী আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক মাহাবুব মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo