• সমগ্র বাংলা

টেকনাফে ১৪ কেজি আইস, ৫ হাজার পিস ইয়াবা, ২০ বোতল মদ উদ্ধার : আটক-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ মো: মোস্তফা  (২২) নামের এক যুবককে আটক করেছে। সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফারিরবিল গ্রামের আব্দুল হাকিম এর ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে ক্রিস্টাল মেথ (আইস) এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর  বুধবার ভোররাত ১ টা হতে ৩ টা পর্যন্ত টেকনাফ ও  শাহপরী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা টেকনাফ জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের বোট দুইটি বিচিং করে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোট দুইটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ দুইটি বোট জব্দ করা হয়। 

অপরদিকে, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০ টার সময় টেকনাফ  কোস্ট গার্ড স্টেশন সদস্যরা আরও একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন ব্যক্তি মো: মোস্তফাকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত সকল আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





  • company_logo