• সমগ্র বাংলা

গোপালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গোপালপুর পুরাতন পৌর চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ও উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবু ঈসা মুনিম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, পৌর বিএনপি'র সভাপতি খালিদ হাসান উথান, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, যুবদলের সদস্যসচিব বদিউজ্জামান রানা, কৃষকদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি নিয়ে বিরোধ; ৬ জনকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

পাবনা প্রতিনিধি : একটি জমি নিয়ে ৬ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভ...

image

মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষ

ময়মনসিংহ প্রতিনিধা: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—...

image

মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

image

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ র‍্যালী

দিনাজপুর প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনাজপুরে বৃষ্টিতে ভিজে...

image

যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আ...

  • company_logo