• লিড নিউজ
  • জাতীয়

ঘূর্ণিঝড়ের আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার-ছয়টি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন মাসে (সেপ্টেম্বর-নভেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে এ সময়ে দেশে তিন-পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে বল...

image

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃ...

image

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

নিউজ ডেস্ক : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের ...

image

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে ব...

image

বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন কর...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুন...

  • company_logo