• সমগ্র বাংলা

নড়াইলে জাঁকজমকপূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : অদম্য উৎসাহ-উদ্দীপনা এবং র‌্যালি-সমাবেশসহ দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে জেলা জুড়ে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকালে কর্মসূচির সূচনায় নড়াইল শহরের  চৌরাস্তা থেকে একটি বিশালি এক আনন্দ র‌্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্রসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের নজর কাড়া র‌্যালিটি  পরে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, "বিএনপি এ দেশের জনগণের অধিকার আদায়ের দল। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে দেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।"

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু,সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান অলেক,নগর বিএনপির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান,যুবদলের মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল,ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি,সদস্য সচিব মামুন গাজী, সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উদযাপনের অংশ হিসেবে রাতে দলীয় কার্যালয়ের সামনে দলটির ৪৮তম বছরকে স্মরণীয় করে রাখতে ৪৮টি আতশবাজি পোড়ানো হয়, যা পুরো এলাকায় এক দৃষ্টিনন্দন আলোড়ন সৃষ্টি করে।

এদিকে নড়াইলের ভিতর দিয়ে যশোরের যাত্রা পথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নড়াইলে যাত্রাবিরতি করেন এবং সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দের মাঝে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়।####

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ র‍্যালী

দিনাজপুর প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনাজপুরে বৃষ্টিতে ভিজে...

image

যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আ...

image

চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্...

image

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য ...

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ...

image

নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রা...

  • company_logo