• জাতীয়

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

‎এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।

‎বিএনপি নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ। 

মন্তব্য (০)





image

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সর...

নিউজ ডেস্কঃ মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট ন...

image

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ দশম অবস্থানে র...

image

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র...

image

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধান...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবা...

image

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা

নিউজ ডেস্ক : নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকা...

  • company_logo