• সমগ্র বাংলা

পাবনায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাবেয়া বসরী, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সহ জেলা প্রশাসন, সংস্কৃতি অঙ্গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হলো।

মন্তব্য (০)





image

সময়মতো অফিসে না থাকা ২ এসিল্যান্ডসহ ভূমি অফিসের ২০ জনকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সময়মতো অফিসে থাকা ২ এসিল্যান্ডসহ ভূমি ...

image

বরুড়ায় যুবদল নেতা শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৬০০ গাছের চা...

কুমিল্লা প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ ...

image

ঠাকুরগাঁওয়ে এশিয়ার সর্ববৃহৎ সূর্যপুরী আমগাছ মুগ্ধ মার্কিন...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত...

image

এক বিকেলের অভিযানে ধরা পড়ল তিন অনিয়ম, জরিমানা ৫৬ হাজার টাকা

গাজীপুর প্রতিনিধি : কোথাও নেই ওজন ও পরিমাপের প্রয়োজনীয় কাগজপ...

image

গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্য...

  • company_logo