• লিড নিউজ
  • জাতীয়

নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পুতুলনাচের আসরে দখলদার ইসরাইলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘দ্য কার্ডবোর্ড পিজা পাপেট সার্কাস’ নামের এই অনুষ্ঠানটির রূপদান ও পরিবেশনায় ছিল ‘বক্সকাটার কালেক্টিভ’ নামের একটি পুতুলনাট্য দল। 

নিউ ইয়র্ক শহরকে উদযাপন করার লক্ষ্য নিয়ে তৈরি এই নাটকটি ছিল চলতি বছরের ‘আন্তর্জাতিক পাপেট ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ। আয়োজনটিতে আংশিক অর্থায়ন করেছিল নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স এবং নিউইয়র্ক স্টেট কাউন্সিল অন দ্য আর্টস।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা ও বহু মানুষ নিহতের ঘটনার পর থেকেই ‘বক্সকাটার কালেক্টিভ’ তাদের ফিলিস্তিনপন্থি অবস্থান স্পষ্ট করে আসছে। ২০২৩ সালের নভেম্বরে ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবসে’ গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির জবাবে তারা ‘গাজা মনোলগস’ নামের পারফর্ম্যান্সে অংশ নিয়েছিল।

নিউ ইয়র্ক পোস্টে জানিয়েছে, গত ১৩ আগস্ট আয়োজিত অনুষ্ঠানটি শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় হঠাৎই রূপ বদলায়। নিউ ইয়র্কের স্থানীয় গল্প পেছনে ফেলে পারফর্ম্যান্সটি হয়ে ওঠে ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে এক প্রতিবাদের প্ল্যাটফর্ম।

তবে নিউ ইয়র্কের মতো জায়গায় পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভের ঘটনাটি কোনোভাবেই মেনে নিতে কষ্ট হচ্ছে অনেক ইহুদির। ব্রুকলিনের বাসিন্দা এক ইহুদি নারী তার চার বছরের ছেলেকে নিয়ে পুতুলনাচ দেখতে গিয়েছিলেন।সম্প্রতি দ্য পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিনোদনমূলক শো হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি রূপ নেয় ইসরাইলবিরোধী এক তীব্র রাজনৈতিক মঞ্চে।

অনুষ্ঠানের প্রচারণায় লেখা হয়েছিল, ‘এখানে থাকছে নাচতে থাকা বহুতল ভবন, বিশাল আকৃতির ইঁদুর, জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে লড়াকু ফুল, লাইভ ব্রাস ব্যান্ড এবং স্বয়ং স্ট্যাচু অব লিবার্টি।’

নিজের পরিচয় গোপন রেখে ওই নারী বলেন, পিজা ইঁদুর আর প্যারালাল পার্কিংয়ের গল্প দেখতে দেখতে হঠাৎ দেখলাম তারা ইসরাইলের বিরুদ্ধে হাসপাতালে বোমা ফেলার অভিযোগ তুলে নাটক শুরু করেছে।

প্রায় ২০০ দর্শক নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই শো-তে একটি দৃশ্যে দেখা যায়, আটজন শিল্পী সমুদ্রে ত্রাণবাহী জাহাজের বহর (ফ্লোটিলা) পুনর্নির্মাণ করছেন, যা দেখে উপস্থিত দর্শকরা উল্লাসে ইসরাইলবিরোধী স্লোগান দিতে থাকেন। অন্য একটি অংশে মার্কিন করদাতাদের টাকা ইসরাইলে যাওয়া নিয়ে মন্তব্য করা হয় বলে জানান তিনি।

ওই নারী প্রশ্ন তোলেন, ‘নিউ ইয়র্ককে নিয়ে বানানো একটা নাটকে ইসরাইলবিরোধী প্রচারণার কাজ কী? পিজা ইঁদুরের মতোই ইসরাইলের প্রতি ঘৃণা কি এই শহরের পরিচয়ের অংশ হয়ে গেল?’

তিনি আরও বলেন, দর্শকরা যেভাবে ইসরাইলের বিরুদ্ধে করা অভিযোগগুলোতে সায় দিচ্ছিল, তাতে তার ‘বুকের ভেতর খাঁ খাঁ করে উঠছিল’।

সোভিয়েত ইউনিয়ন থেকে পালিয়ে আসা ওই নারী বলেন, ‘আমি জানতাম যে, আমি যদি হামাসের বিরুদ্ধে কিছু বলি, তবে উপস্থিত জনতা আমার ওপর চড়াও হবে। তাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমার পরিবার সোভিয়েত ইউনিয়নে যে ইহুদিবিদ্বেষ এড়াতে পালিয়ে এসেছিল, নিউ ইয়র্কে এসে আমাদের প্রজন্ম আজ তারই নতুন রূপ দেখছে।’

উৎসবটির প্রতিষ্ঠাতা ও প্রযোজক ম্যানুয়েল মোরান চলতি সপ্তাহের শুরুতে ‘জেরুজালেম নিউজ সিন্ডিকেট’ (জেএনএস)-কে জানান, নাট্যদলের এমন বিতর্কিত বিষয়বস্তু সম্পর্কে হয়তো আয়োজকরা আগে থেকে জানতেন না।

তিনি জেএনএস-কে বলেন, ‘যেকোনো উৎসবের মতোই একটি নাটকের পূর্ণাঙ্গ বিষয়বস্তু আগে থেকে সব সময় জানা সম্ভব হয় না। এই ইভেন্টের মাধ্যমে দলটি তাদের অনেক নতুন উপাদান উপস্থাপন করেছে। শিল্পীদের প্ল্যাটফর্ম দেওয়ার বিষয়টিকে আমরা সমর্থন করি, তবে শিল্পী নিজেই তার কাজের জন্য দায়ী এবং তার জবাবদিহি তাদেরই করা উচিত।’

মোরান আরও জানান, উৎসবে একটি ইদ্দিশ সংস্কৃতির পারফর্ম্যান্সের পাশাপাশি ইসরাইলি দল ‘হানুত থিয়েটার কোম্পানি’-কেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে তারা আসতে পারেনি।

এ বিষয়ে জানতে ‘বক্সকাটার কালেক্টিভ’, ‘ইন্টারন্যাশনাল পাপেট ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল’, ‘নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স’ এবং ‘নিউ ইয়র্ক স্টেট কাউন্সিল অন দ্য আর্টস’-এর সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো পায়নি নিউ ইয়র্ক পোস্ট। 

মন্তব্য (০)





image

সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলম...

image

তৃতীয় টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, সংসদে জানাল...

নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত...

image

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গ...

image

মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট

নিউজ ডেস্ক : দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট ...

image

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে: খাদ...

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত...

  • company_logo