ছবিঃ সংগৃহীত
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আলমনগর ইউনিয়নের নবগ্রাম মুন্সিবাড়ির মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে একাই ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান তিনি। প্রচণ্ড রোদে ওই সময় জমিতে তার সঙ্গে আর কেউ ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুপুরের পরই তার মৃত্যু হয়ে থাকতে পারে। রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।
ঠাকুরগাঁও পণতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী...
ময়মনসিংহ প্রতিনিধি: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা&r...
পাবনা প্রতিনিধিঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য প...
পাবনা প্রতিনিধিঃ নিজের অর্থায়নে ৪টি প্রাথমিক বিদ্যালয় এ...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থ...

মন্তব্য (০)