• লিড নিউজ
  • জাতীয়

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
‎
‎এসময় তিনি বলেন, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারবো।
‎
‎দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।
‎
‎খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে? তারপর এই বিষয়ে মতামত দিতে পারবো।
‎
‎এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

১

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদ...

image

কওমি আলেমদের জন্য গায়ের রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্...

২

নিউজ ডেস্কঃ দেশের কওমি ঘরানার আলেম ও ইমামদের জন্য গায়ের...

image

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় ন...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের ম...

image

আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: শ...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দ...

image

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে ম...

৫

নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির...

  • company_logo