ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ার পাইলট প্রকল্পে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভুলের হার অত্যন্ত নগণ্য। রাজনৈতিক কোনো বিবেচনায় কিংবা দলীয় পক্ষপাতিত্বে এই কার্ড বিতরণ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বাংলাদেশে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে হলে সঠিক উপায়ে ও পূর্ণ দক্ষতার সঙ্গে ত্রাণ ও সহায়তার বিলিবণ্টন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে অতীতে বিতরণ প্রক্রিয়ায় ব্যাপক ক্ষতি বা অপচয় হতে দেখা গেছে, যা মূলত সঠিক ব্যবস্থাপনার অভাব ও দুর্নীতির কারণে ঘটত। তবে ফ্যামিলি কার্ডের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ডেলিভারি সিস্টেম এই অপচয় ও দুর্নীতি কার্যকরভাবে বন্ধ করেছে।
সরকারের নতুন অর্থনৈতিক কৌশল তুলে ধরে তিনি জানান, সরকারের প্রতিটি কর্মসূচিতে এখন সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং এনজিওগুলোর সমন্বয়ে একটি কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। এই ত্রিপক্ষীয় মডেল কেবল বন্যা-পরবর্তী উদ্ধার বা পুনর্বাসন কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি আধুনিক ও সৃজনশীল অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে ব্র্যাকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার পুনর্বাসন কার্যক্রমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করা না গেলে যেকোনো ত্রাণের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এনজিও ও ব্যক্তি খাতের যৌথ সহায়তায় সাধারণ মানুষের কাছে সরাসরি ও স্বচ্ছতার সঙ্গে সাহায্য পৌঁছানোর এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলম...
নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত...
নিউজ ডেস্ক : নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পুতুলনাচের আসরে দ...
নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গ...
নিউজ ডেস্ক : দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট ...

মন্তব্য (০)