• লিড নিউজ
  • জাতীয়

‎গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি: আইনমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সময়ের মধ্যে বাগেরহাটের মোংলায় পোস্টগার্ড-সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেটিরও স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।

‎রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‎আইনমন্ত্রী বলেন, মিরাজ শেখের এই ঘটনা শুধু তদন্ত করেই সরকার থেমে থাকেনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলা চালানোর ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে তারা গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর নিজেদের আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকায় তাদের আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।

‎তিনি আরও বলেন, যারা গুমের ভিকটিম ফ্যামিলির সদস্য, আমিও সেই পরিবারের একজন অংশ। কারণ, বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই বিএনপি পরিবারের সদস্য।

‎আইনমন্ত্রী বলেন, আমি বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য। তাদের কেউ আমার ভাই, কেউ স্বজন, কেউ সন্তানতুল্য, আবার কেউ আমার সতীর্থ ও সহযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করার চেষ্টা করব।’

মন্তব্য (০)





image

সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলম...

image

তৃতীয় টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, সংসদে জানাল...

নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত...

image

নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক : নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পুতুলনাচের আসরে দ...

image

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গ...

image

মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট

নিউজ ডেস্ক : দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট ...

  • company_logo