• সমগ্র বাংলা

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার ২৭ আগস্ট রাতে পাচঁভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী পিস্তলের মূল্য- ১লক্ষ টাকা এবং ম্যাগাজিনের মূল্য-৫হাজার টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এবং আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

মন্তব্য (০)





  • company_logo