ছবিঃ সংগৃহীত
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফরিদা বেগম (৪০)) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফরিদা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলমবাজার এলাকার আবু কালাম মাদবরের স্ত্রী ও দুবলী হাসির মোর এলাকার মোহাম্মাদ শেখের মেয়ে।
নিহতের বড় মেয়ে সোনিয়া আক্তার জানান, তার বাবা আবু কালাম মাদবর তার মা ফরিদাকে মাঝে মধ্যেই প্রচুর মারধর ও মানষিক নির্যাতন করতো। বৃহস্পতিবার রাতে তার মা বাবার মাঝে ঝগড়া হয়। এরপর সকালে তার মায়ের জুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহতের আরেক মেয়ে ইসমত আরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সকালে দেখেছি। আমাদের কোন অভিযোগ নেই।
নিহতের বাবা মোহাম্মাদ শেখ বলেন, মেয়ের জামাই আমার মেয়েকে অনেক মারধর করতো। কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি প্রতিবেদকে বলেন, এক মাদবর ফোন দিয়ে আমাকে বললো যে যাওয়ার চলে গেছে, কোন অভিযোগ করবেন না। আমরা লাশ মাটি দেয়ার ব্যবস্থা করে দিব।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠনো হবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমা...
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকার...
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে এক কুখ...

মন্তব্য (০)