প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান।
এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।
পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমা...
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকার...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফরিদা ...
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার...

মন্তব্য (০)