• সমগ্র বাংলা

নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে পরিবারের অজান্তেই বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়ে পড়ে। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে জাসাসের সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাহিত্য ও সং...

image

মেলান্দহে আত্মগোপনে থেকে বেতন নেওয়ার অভিযোগ অধ্যক্ষের বির...

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেল...

image

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি করায় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরি...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়ায়...

image

চাটমোহরে নকল দুধ তৈরির সময় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও ...

পাবনা প্রতিনিধিঃ দেখতে সাদা, নাম দুধ—কিন্তু তৈরির উপকর...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ফ্লাইওভ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের ভয়া...

  • company_logo