ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চীন কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয়ে নিয়ে কাজ করতে আগ্রহী চীন। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন। একইসাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও বিনিয়োগ করবে চীন। ২৫ টাকা ইউনিটে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ।
এছাড়াও, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চীন আগ্রহী বলেও জানান তিনি। সরকারের প্রকল্প উন্নয়নের সহযোগিতার সাথে বিএনপির সাথেও সামনের দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীনের রাজনৈতিক দল।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকার দলীয় ...
নিউজ ডেস্কঃ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ...
নিউজ ডেস্কঃ লোহার শিকল তার কণ্ঠ রুদ্ধ করতে পারেনি, কারা...
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএ...
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ জোরদারে এড...

মন্তব্য (০)