• সমগ্র বাংলা

টেকনাফে রাইফেলসহ ৩টি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়ক সংলগ্ন পাহাড়ে সংঘবদ্ধ সশস্ত্র দল ডাকাতি ও অপহরণে উদ্দেশে অবস্থানকালে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে  সংঘবদ্ধদলটি পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত বিদেশি রাইফেল ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার ২৬ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদ আসে যে , কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়ক দমদমিয়া ১৪ নং ব্রীজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে (২৬ আগস্ট) বুধবার ভোর ৫ টায় উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।  যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় টেকনাফ ও সাবরাং  কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা

গত মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার অস্ত্র-গোলাবারুদ ও জব্দ মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে ঈদে মিল...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও ...

image

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জ...

image

স্বৈরাচার সরকার ৬০ হাজার কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া রে...

বগুড়া প্রতিনিধি : স্বৈরাচার সরকার গ্যাস সংরক্ষণের জন্য ল্যান...

image

নকল পণ্য থেকে মাদক সেবন: কালীগঞ্জে একদিনে ৪ জন দণ্ডিত, প্...

গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র।...

image

বগুড়ায় পা হারানো মেধাবী মাহফুজের চাকরি পর্যন্ত সকল দায়িত্...

বগুড়া প্রতিনিধি : পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক পা হারিয়েছ...

  • company_logo